হেফাজতের কর্মকাণ্ডে উসকানির অভিযোগে আজিজুল হক মোল্লা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৯:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৯:২৩

হেফাজতের হামলার ঘটনায় উসকানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আজিজুল হক মোল্লা নামে এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ আদেশ দেন।

এ দিন রমনা থানার মামলায় তদন্ত কর্মকর্তা আসামি আজিজুল হককে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, আজিজুল হক নামে একটি ফেসবুক আইডি থেকে আইনশৃঙ্খলার অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে সরকারবিরোধী বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়। ওই আইডি থেকে আগের রেকর্ডকৃত ভিডিও বিশেষ উপায়ে লাইভ হিসেবে প্রচার করে বর্তমান হেফাজতে ইসলামের সমর্থকগোষ্ঠীর চলমান উগ্রতাকে উসকে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশে গুজব ছড়ানো হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান