বায়রা নির্বাচন: ৩ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ১৯:৫৬আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৯:৫৬

জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির-বায়রা’র আসন্ন নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় তিন জনের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে রবিবার (১১ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। অপরদিকে বায়রার পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব।

পরে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ‘আগামী ২২ মে বায়রার নির্বাচন। গত সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এ নির্বাচন উপলক্ষে গত ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, ৭৬৩ জনকে ভোটারের নাম তুলে ধরা হয়েছে। তবে বেশ কয়েকজন বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে কয়েকজন রিট দায়ের করেন।’

তাদের মধ্যে রুহুল আমীন স্বপন ও জয়নাল আবেদীনসহ তিন জনের করা পৃথক দুটি রিট আবেদনের শুনানি নিয়ে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পরা আরও ১০ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পৃথক আরেকটি রিট দায়ের করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) এসব রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানান ব্যারিস্টার রাশনা ইমাম।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের