নিউমার্কেট এলাকায় গৃহকর্মী হত্যা, শিক্ষিকা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ২১:০২আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২৩:২৩

রাজধানীর নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনে লাইলী আক্তার (১৭) নামে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা ফারজানা ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে লাইলী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় লাইলীর মা সামেলা বেগম নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, লাইলীর ফুফুর মাধ্যমে আট মাস আগে এক হাজার টাকা বেতনে তাকে ওই বাসায় কাজে দেওয়া হয়। বিভিন্ন সময় মা দেখা করতে গেলে তাকে লাইলীর সঙ্গে দেখা করতে দেওয়া হতো না।

লাইলীর মায়ের অভিযোগ, তার মেয়েকে পিটিয়ে ও বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

নিউমার্কেট থানা পুলিশ সূত্র জানায়, লাইলীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এমএইচজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি