মাওলানা আজিজুল হক মোল্লা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৯:০১আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৯:১৫

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে হেফাজত নেতা মাওলানা আজিজুল হক মোল্লাকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে রমনা থানার এ মামলার তদন্ত কর্মকর্তা  রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন  করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাওলানা আজিজুল হক মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৮ এপ্রিল আজিজুল হক মোল্লার  তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ‘আজিজুল হক মোল্লা নামে একটি ফেসবুক আইডি থেকে আইন-শৃঙ্খলার অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে  সরকারবিরোধী বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়। আগের রেকর্ড করা ভিডিও বিশেষ উপায়ে লাইভ হিসেবে প্রচার করে। বর্তমান হেফাজতে ইসলামের সমর্থক গোষ্ঠী চলমান উগ্রতাকে উসকে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। এ ঘটনায় ‘আজিজুল হক মোল্লার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।’

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম