সুপ্রিম কোর্ট এলাকায় মতিন খসরুর দ্বিতীয় জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ১১:২৬আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১১:২৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট অঙ্গনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, পুলিশ হেডকোয়ার্টারের এআইজি মাহফুজুর রহমান আল মামুন প্রমুখ।

জানাজার শুরুতে মতিন খসরুর ছেলে আব্দুল মোনেম ওয়াসিফ বলেন, আশা করি কাজের মাধ্যমে বাবা আপনাদের মাঝে বেঁচে থাকবেন এবং তার কোনও ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন।

জানাজা শেষে মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে মতিন খসরুর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব, স্পিকারের ও ডেপুটি স্পিকারের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম, আবদুল মতিন খসরু অ্যাসোসিয়েটসসহ বিভিন্ন সংগঠন।

এর আগে, সকাল ৮টার দিকে মতিন খসরুর নিজ বাসভবন এলাকা বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বুড়িচং উপজেলায় তৃতীয় জানাজা হবে। এরপর বাদ আসর ব্রাহ্মণপাড়া উপজেলায় চতুর্থ জানাজা ও স্থানীয় মিরপুর এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আবদুল মতিন খসরু গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরে বুধবার বিকাল ৪টা ৫০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন:
আবদুল মতিন খসরু আর নেই
মতিন খসরুর দাফন হবে গ্রামের বাড়ি কুমিল্লায়

/বিআই/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম