মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত, ‘কাচ্চি ভাই’কে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৪:৪২আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৬:৪৫

ফ্রিজে রাখা বোরহানিতে নেই উৎপাদনের কোনও তারিখ। নেই খাদ্য উপাদানের নাম বা প্রস্তুত প্রণালী। ছিল না বিএসটিআই এর কোনও সনদ। নিজেরাই নিজেদের মতো করে বানিয়ে সরবরাহ করে আসছিল। একই অবস্থা সসের কয়েকটি জারের। কোনোটিতেই নেই লেবেল, নেই উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের কোনও তারিখ, বিএসটিআই এর সনদও নেই। রাজধানীর মিরপুরে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের একটি শাখায় অভিযান চালিয়ে এই অবস্থা দেখেছে ভ্রাম্যমাণ আদালত।   

শনিবার (১৭ ই মার্চ) দুপুর থেকে রাজধানীর মিরপুর-১ নম্বরে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময় মিরপুরে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের একটি শাখায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার। ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত ‘কাচ্চি ভাই’ রেস্টেুরেন্টের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। আদালতের কাছে বেশ কিছু অসঙ্গতি উঠে আসে। রেস্টুরেন্টটির ওই শাখার ম্যানেজার মো. আলমাস ভ্রাম্যমাণ আদালতকে বলেন, খাবারগুলো যশোর থেকে আজই আনা হয়েছে। এছাড়া আর কোনও তথ্য তিনি দিতে পারেননি।

এসব অনিয়ম ও অসঙ্গতির জন্য ভ্রাম্যমাণ আদালত ’কাচ্চি ভাইয়ের’ ওই শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়া এসময় ভ্রাম্যমাণ আদালত সতর্ক করে দেন প্রতিষ্ঠানটিকে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, জনগণকে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করাই এসব নামিদামি রেস্টুরেন্টের প্রধান উদ্দেশ্য হওয়ার কথা। কিন্তু এখানে অভিযান পরিচালনা করতে এসে দেখি মেয়াদোত্তীর্ণ খাবার মজুত, কোনও লেবেল স্টিকার নেই। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম