মামুনুলকে ইবাদতের উপযোগী জায়গায় রাখতে বললেন আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ এপ্রিল ২০২১, ১২:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৬:৪৩

ইবাদত করার উপযোগী জায়গায় রাখার জন্য আদালতের কাছে আবেদন জানান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক। রিমান্ড শুনানির সময় বিচারকের কাছ থেকে তিনি এ আবেদন করেন। সোমবার (১৯ এপ্রিল) রিমান্ড শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামুনুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামুনুলের আবেদনও মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শুনানি শেষে মামুনুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ কথা জানান। তিনি বলেন, এ সময় আদালতে মাওলানা মামুনুল হক কথা বলার জন্য অনুমতি চান। অনুমতি নিয়ে মামুনুল হক বলেন, ‘আমি রমজানে নিয়মিত ইবাদত করি, রোজা রাখি। গতকাল (রবিবার) আমাকে যেখানে রাখা হয়েছে সেটা বসবাস ও ইবাদতের অনুপযোগী। আমি আদালতের কাছে আবেদন জানাই, আমাকে যেন ইবাদতের উপযোগী জায়গায় রাখা হয়।’

তখন আদালত বলেন, ‘আপনাকে ইবাদতের উপযোগী জায়গায় রাখা হবে। আপনার কোনও কষ্ট হবে না, ইবাদতের বিঘ্ন ঘটবে না।’

আইনজীবী বলেন, মাওলানা মামুনুলের বিরুদ্ধে মসজিদ থেকে এক ব্যক্তিকে বের করে দেওয়ার নির্দেশনা দেওয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই ব্যক্তিকে বের করে দেওয়ার সময় তার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে। মূলত এ ধরনের কোনও ঘটনাই ওই ব্যক্তির সঙ্গে ঘটেনি।

তিনি আদালতকে বলেন, রবিবার মামুনুলকে গ্রেফতার করার পর তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ কর্মকর্তারা। সে জন্য তাকে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন:

৭ দিনের রিমান্ডে মামুনুল

আদালতে মামুনুল হক, নিরাপত্তা জোরদার

দুই নারী সঙ্গীর বিষয়ে পুলিশকে যা বললেন মামুনুল

 

 

 

/এমএইচজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম