জেএমবির ভারপ্রাপ্ত আমির রেজাউল হক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ২০:০৪আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:০৪

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হক ওরফে রেজা ওরফে তানভীর মাহমুদ ওরফে শিহাব আহনাফকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১৯ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক রাইছুল আসামি রেজাউলকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১০ এপ্রিল বিকালে রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে রেজাউল হককে গ্রেফতার করে সিটিটিসি।

জানা গেছে, ২০০৫ সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলায় রেজাউল হক জড়িত ছিলেন। সিরিজ বোমা হামলার ঘটনায় ওই বছর গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। পরে ২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে আবারও সাংগঠনিক কাজে সম্পৃক্ত হন।

রেজাউল হক জেএমবির ভারপ্রাপ্ত আমির। তিনি জেএমবির একমাত্র সূরা সদস্য। দেশের বিভিন্ন অঞ্চলে সফরের মাধ্যমে তিনি সদস্য সংগ্রহের কাজ করে আসছিলেন। জেএমবির ফান্ডের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেন তিনি। এছাড়া রেজাউল ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সদস্যদের মধ্যে উগ্রবাদী বক্তব্য প্রচার করে আসছিলেন।

তার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলার তদন্ত চলছে। এছাড়া তার বিরুদ্ধে জিআরপি ও বিমানবন্দর থানার দুটি মামলা আদালতে বিচারাধীন।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম