হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ১৩:৪১আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৩:৪১

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ আদেশ দেন।

এ দিন ২০১৩ সালের মামলায় আসামি আবদুল কাদেরকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। তিনি সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি দল পশ্চিম আগারগাঁওয়ের বাসা থেকে আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সাম্প্রতিক হেফাজতের নাশকতা এবং ২০১৩ সালের ৫ মে’র  নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, আহমদ আবুদল কাদের হেফাজতে ইসলামের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একসময় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম