বলাৎকারে ব্যর্থ হয়ে শিশু আহাদকে হত্যা করে রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ১৭:১৪আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:১৩

বলাৎকারে ব্যর্থ হয়েই ১০ বছরের শিশু আহাদকে হত্যা করে মোহাম্মদ আলী রুবেল (২৫)। পুলিশ জানিয়েছে, রুবেল মাদকাসক্ত। নেশাগ্রস্ত হয়ে সে এ ধরনের অপরাধমূলক কাজে লিপ্তের চেষ্টা করেছিল।

গতকাল রবিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সে এ ঘটনার দায় স্বীকার করে বলে জানান উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাস। এ ঘটনায় রাতেই হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ইট আলামত হিসেবে জব্দ করা হয়।

এ সময় তিনি বলেন, ২৪ এপ্রিল দিবাগত রাতে মোহাম্মদ আলী রুবেল মাদকের নেশায় আসক্ত হয়ে আহাদকে বিমানবন্দর থানাধীন এলাকার বলাকা ভবনের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ডাম্পিং এলাকায় নিয়ে যায়। সেখানে আহাদকে বলাৎকারের চেষ্টা করলে সে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বড় একটি ইট দিয়ে মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সেখানে লোহার পাতের নিচে গর্তে ফেলে লতাপাতা ও আবর্জনা দিয়ে ঢেকে রেখে রুবেল পালিয়ে যায়।

তাপস কুমার দাস আরও বলেন, আমরা রবিবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করি। পরে রাতেই এ ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হই আমরা। অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। আসামির বিরুদ্ধে হত্যা করে লাশ গুম করার অপরাধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক