হেফাজতে ইসলামের আরেক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। তার নাম মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী (২৮)। বুধবার (২৮ এপ্রিল) ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ঢাকা মহানগর (১০ নম্বর জোন) কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ডেমরার মদিনা চত্বর সেন্ট্রাল জামে মসজিদের খতিব। তার বিরুদ্ধে হেফাজতের সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ত থাকার অভিযোগে রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে হেফাজতের অন্তত ২০ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।









