বায়তুল মোকাররমে তাণ্ডব: হেফাজতের আরও দুই নেতা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ১৫:৩২আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৫:৪৯

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজত ইসলামের দুই নেতার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রিমান্ড পাওয়া দুজন হলেন—হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী ও হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী (২৮)।

বৃহস্পতিবার মতিঝিল থানার দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী ও ফয়সাল মাহমুদ হাবিবীকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেফতার করা হয় এবং ওই দিন বিকাল চারটার দিকে ডেমরা থেকে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করে ডিবির মিরপুর ডিভিশন।

এ বছরের মার্চ মাসে বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় তাদের দুই জনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান