লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ ৪ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২১, ১৭:০১আপডেট : ০২ মে ২০২১, ১৭:০১

জরুরি অবস্থা জারি করা ব্যতীত লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রিটের ওপর আগামী মঙ্গলবার (৪ মে) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। রবিবার (২ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

এর আগে জরুরি অবস্থা জারি করা ব্যতীত লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, দেশে জরুরি অবস্থা জারি করা ব্যতীত জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সরকার পক্ষ থেকে স্থগিত রাখা যায় না। এটা সংবিধান পরিপন্থী। এ কারণে রিটে চলমান লকডাউন স্থগিত চাওয়া হয়েছে। একইসঙ্গে রিট আবেদনে পুনরায় লকডাউন না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এ রিটে বিবাদী করা হয়েছে।

/বিআই/আইএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম