বসুন্ধরা সিটিতে তিন তলার ওপরে যেতে পারেননি মোবাইল কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ১৪:২৪আপডেট : ০৪ মে ২০২১, ১৪:৩২

স্বাস্থ্যবিধি বাস্তবায়নে রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোবাইল কোর্ট। তবে এসময় মার্কেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ কারণে মার্কেটের সব লিফট ও এসকেলেটর বন্ধ থাকে। তাই মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দলটি তিন তলার ওপরে যেতে পারেননি। তবে কয়েক জনকে মাস্ক না পরার জন্য জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টা থেকে ডিএমপি’র উদ্যোগে বসুন্ধরা সিটিতে স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রান্ত বিষয়ে মানুষকে মাস্ক পরার জন্য সচেতনতা সৃষ্টির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ক্রেতা ও বিক্রেতাসহ ১৫ জনকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। বসুন্ধরা সিটি শপিং মল

ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, ‘আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছি। যারা মাস্ক পরছে না তাদের স্বাস্থ্যঝুঁকি বুঝানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমরা মার্কেটে দেখলাম অনেক ক্রেতা ও বিক্রেতা মাস্ক পরেননি। তাদের কাউকে কাউকে জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

মার্কেটে বিদ্যুৎ না থাকা কর্তৃপক্ষের অসহযোগিতা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টি মার্কেট কর্তৃপক্ষ বলতে পারবেন।’

এদিকে মার্কেটের নিরাপত্তাকর্মী আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার (৩ মে) রাত থেকে বিদ্যুৎ নেই। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১টা বাজলো এখনও আসলো না। আমি কারণ জানি না।

/এআরআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের