সাঈদীকে মুক্তির বৈঠকের অভিযোগে গ্রেফতার নয়নের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ১৪:৪৯আপডেট : ০৪ মে ২০২১, ১৪:৪৯

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি নিয়ে চট্টগ্রামে গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার রুবেল বড়ুয়া নয়নকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৪ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সেলিনা আক্তার চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

এর আগে গোপন বৈঠকের অভিযোগে ২০২০ সালের ১২ মে রুবেল বড়ুয়া নয়নকে গ্রেফতার করে চট্টগ্রামের পাচলাইশ থানা পুলিশ। এ মামলায় গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। তার ধারাবাহিকতায় আপিল বিভাগে শুনানি শেষে আসামির জামিন মঞ্জুর করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্ত করতে চট্টগ্রামের লোহাগাড়ায় ১৭ মামলার আসামি বিধান বড়ুয়ার সহযোগী রকি বড়ুয়ার বাড়িতে গোপন বৈঠকের খবর পায় গোয়েন্দা সংস্থা।

গোপন বৈঠকে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, মাওলানা তারেক মনোয়ার, রকি বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন বলে গোয়েন্দারা জানতে পেরেছে।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান