আইআইইউসি’র তিন শিক্ষকের জামিন আপিলে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ২০:২৭আপডেট : ০৬ মে ২০২১, ২০:২৭

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) তিন শিক্ষককে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ওই তিন শিক্ষককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা। তিন শিক্ষক হলেন, ড. মাহবুব রহমান, কাওসার আহেমেদ ও নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার (৬ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। 

এর আগে বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রকে মারধরের অভিযোগের ঘটনায় ২০২০ সালের ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সম্পাদক কামাল উদ্দিন বাদী হয়ে একই বছরের ১০ ফেব্রুয়ারি সীতাকুণ্ড থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়, ওই তিন শিক্ষকের প্ররোচনায় ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। ওই তিন শিক্ষক জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। 

পরে ওই মামলায় ২০২০ সালের ২০ সেপ্টেম্বর তিন শিক্ষককে জামিন দেন হাইকোর্ট। পরে তারা কারামুক্তি পান। এরপর তাদের জামিন বাতিল করে আত্মসমর্পনের নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। তবে শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজের আদেশ দেন।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের