রিকশাচালককে চড়-থাপ্পড়, জামিন হয়নি সেই নির্যাতনকারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ১৬:৪১আপডেট : ০৯ মে ২০২১, ১৬:৪১

পুরান ঢাকার বংশালে এক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মেরে নির্যাতনের অভিযোগে আটক করা নির্যাতনকারী সুলতান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে আসামি সুলতান আহমেদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৫ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আলী রেজা মামুন আসামিকে হাজির করেন। একইসঙ্গে ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (৪ মে) দুপুরের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখান দেখা যাচ্ছে, এক লোক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মারছেন। এক পর্যায় দেখা যায় রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের মানুষ এসে নির্যাতনকারী লোককে থামানোর চেষ্টা করেন। পরবর্তীকে ভাইরাল ভিডিও দেখে ওই লোককে আটক করে পুলিশ।

আরও পড়ুন

রিকশাচালককে নির্যাতনের ভিডিও ভাইরাল, নির্যাতনকারী আটক

রিকশাচালককে নির্যাতন, সেই ব্যক্তি কারাগারে

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক