সৌদিফেরত যাত্রীর লাগেজে মিললো তিন কেজি স্বর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ২১:৩০আপডেট : ১১ মে ২০২১, ২১:৩০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিফেরত এক যাত্রীর ব্যাগেজের ডোর ক্লোজারের ভেতর থেকে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ প্রিভেন্টিভ টিম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৫ লাখ টাকা। মঙ্গলবার (১১ মে) বিকালে রবিন মাতবর নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। রবিন মাতবরের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

ঢাকা কাস্টমস হাউস প্রিভেন্টিভ টিমের উপ-পরিচালক সাদেক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার বিকালে সৌদি আরব থেকে আগত ফ্লাইট নং SV 3580-তে আসা যাত্রী রবিন মাতবর গ্রিন চ্যানেল অতিক্রম করলে তার সঙ্গে থাকা ব্যাগে কোনও স্বর্ণের বার বা স্বর্ণালঙ্কার আছে কিনা জানতে চাওয়া হয়। তিনি তা অস্বীকার করেন। পরবর্তীতে তার ব্যাগেজ স্ক্যানিং করলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাস্টমসের কাউন্টারে এনে ডোর ক্লোজার ভেঙে এর ভেতর থেকে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৫ লাখ টাকা। আটককৃত যাত্রী রবিন মাতবরের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক