সাংবাদিক রোজিনাকে হেনস্থার ঘটনায় মামলা করবে পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ০৯:৪৭আপডেট : ১৮ মে ২০২১, ০৯:৪৭

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে শারীরিক লাঞ্ছনা ও হেনস্তার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে পরিবার। মঙ্গলবার (১৮ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএস এর রুমে শারীরিক নির্যাতনের শিকার হন রোজিনা ইসলাম। মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তারা তাঁর ওপর চড়াও হন। তাকে গলা চেপে ধরা হয়েছে হত্যার উদ্দেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন, অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম ও পুলিশ কনস্টেবল মিজানুর রহমান তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং নিচে ফেলে গলায় পাড়া দিয়ে হত্যার চেষ্টা করেছে।’

মনিরুল ইসলাম মিঠু বলেন, ‘আমরা শাহবাগ থানায় মামলা দায়ের করবো। আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। যদি থানা মামলা না নেয় তাহলে আদালতে মামলা করবো।’

আরও পড়ুন…
আদালতে নেওয়া হয়েছে রোজিনা ইসলামকে

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম