ধর্ষণের মামলায় আগাম জামিনের গাইডলাইন মানা হচ্ছে না: আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ২৩:৪৭আপডেট : ২৩ মে ২০২১, ২৩:৪৭

ধর্ষণের মামলায় আগাম জামিনের ক্ষেত্রে গাইডলাইন অনুসরণ করা হচ্ছে না বলে উষ্মা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়ার নিয়ে প্রশ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলেছেন, ধর্ষণের মামলায় আগাম জামিনের ক্ষেত্রে গাইডলাইন অনুসরণ করা হচ্ছে না।

একটি ধর্ষণ মামলার আসামির জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিকালে রবিবার (২৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ উষ্মা প্রকাশ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ নাথ বিশ্বাস।

এর আগে ২০১৬ সালের ২৯ আগস্ট ২২ বছরের এক নারী ধর্ষণের শিকার হন। ঘটনার দু’দিন পর ৩১ আগস্ট মামলা দায়ের করা হয়। ওই মামলার চার বছর পর আসামি হাবন ২০২০ সালের ৩১ জুলাই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন নেয়। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়।

রাষ্ট্রপক্ষের আবেদনটির শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, ‘ধর্ষণের মামলায় হাইকোর্ট কীভাবে আগাম জামিন দেয়? রাজনৈতিকভাবে হয়রানির শিকার ব্যক্তিদের জন্য আগাম জামিনের বিষয়ে আমরা গাইডলাইন ঠিক করে দিয়েছি।’

এ সময় আপিল বিভাগের আরেক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আগাম জামিন প্রশ্নে সুনির্দিষ্টভাবে গাইডলাইন ঠিক করে দেওয়া হয়েছে। এরপরও…।’

আপিল বিভাগের আরেক বিচারপতি মো. নূরুজ্জামান বলেন, ‘জঘন্যতম অপরাধ (ধর্ষণ)। আগাম জামিন দেয় কীভাবে?’

এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবীকে খুশি করতে আগাম জামিন দেবেন দিন। তবে সেটা হতে হবে আইনমাফিক।’ এরপর আপিল বিভাগ আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ দেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি কি আদালত অবমাননার শামিল 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম