অঘোষিতই থাকছে ১০ কলেজের এইচএসসির ফলাফল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ০০:২২আপডেট : ২৬ মে ২০২১, ০০:২২

২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ব্যর্থতায় অটো পাসের সুযোগ চেয়ে ১০ টি কলেজের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ওই ১০ কলেজের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণের আবেদন করার সুযোগ না থাকায় তারা অটো পাসের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।

এর আগে, ২০২০ সালে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য সর্বশেষ সময় নির্ধারণ করা হয় ১৮ মার্চ। এর মধ্যে বিশ্বব্যাপী করোনার প্রকোপ শুরু হয়। এ পরিস্থিতিতে ফরম পূরণের সময় বাড়ানো হয় একই বছরের ২৩ মার্চ পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও ওই ১০টি কলেজের শিক্ষার্থীরা ফরম পূরণে ব্যর্থ হয়। পরবর্তীতে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২০ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকে। এ কারণে পূর্ববর্তী ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল ঘোষণা করে সরকার।

এরপর একই বছরের ২৪ নভেম্বর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজ, মডেল কলেজ, উত্তরার লরিয়াল কলেজ, আমেরিকান মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইমিডেন্স কলেজ, বিসিআই কলেজ, ওয়াইডভিশন কলেজ ও দি ব্রিলিয়ান্ট কলেজসহ ১০টি কলেজ ফরম পূরণের সুযোগ চেয়ে এবং ফল ঘোষণা চেয়ে বোর্ডের কাছে আবেদন করে। কিন্তু বোর্ড সে আবেদনের পরিপ্রেক্ষিতে কোনও সাড়া না দেওয়ায় শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ ও এইচএসসি পাশের নির্দেশনা চেয়ে ১০টি কলেজের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।

রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ওই কলেজগুলোর শিক্ষার্থীদের ফরম পূরণে কেন সুযোগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে তাদের আবেদন নিষ্পত্তি করতে শিক্ষাবোর্ডকে নির্দেশনা দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

/বিআই/টিটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম