৫ বছর জঙ্গলে থেকে প্রতারণা শিখেছেন নুরুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ২২:২০আপডেট : ২৬ মে ২০২১, ২২:২০

দীর্ঘ পাঁচ বছর জঙ্গলে থেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছেন বলে দাবি করতেন তিনি।  জঙ্গল থেকে লোকালয়ে ফিরে জানান, মুহূর্তেই যে কাউকে কোটিপতি বানাতে পারেন। মানুষ   হুমড়ি খেয়ে ছুটে আসে বড়লোক হওয়ার আশায়। ব্যবসায় টাকা খাটানোর জন্য  মানুষজন তাকে  টাকা দিতে থাকে। কিন্তু কেউ বড়লোকও হয় না, আসল টাকাও ফেরত পায় না। পরে বুঝতে পারে প্রতারণার স্বীকার হয়েছেন।

রাজধানীর মতিঝিল এলাকা থেকে এমনই এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গ্রেফতার প্রতারক ব্যক্তির নাম নুরুল হক। বুধবার (২৬ মে) সন্ধ্যায় গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  গ্রেফতারকৃত নুরুল হক নিজেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে সাধারণ মানুষের নিকট জাহির করতেন। মানুষের বিশ্বাস অর্জনের জন্য তিনি বলতেন, দীর্ঘ ৪/৫ বৎসর জঙ্গলে ধ্যান করে আধ্যাত্মিক শক্তির অধিকারী হওয়ায় অফুরন্ত ধন সম্পদের মালিক হয়েছেন। এগুলো ছিল তার প্রতারণার কৌশল।

সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন, প্রতারক নুরুল হক নিজেকে আগাম করপোরেশন, আগাম বহুমুখী ফার্ম, পিটি ট্রেড ইন্টারন্যাশনাল, এমএম এন্টারপ্রাইজ নামীয় বহু কোম্পানির মালিক দাবি করতেন। এই কোম্পানিগুলোর অধীনে তার বাবু নগর প্রকল্প, সোনা মনি নগর প্রকল্প, সরল পথ প্রকল্প, গাভী পালন প্রকল্প, এমএম মৎস্য খামারসহ শতাধিক প্রকল্প আছে বলে মিথ্যা প্রচারণা চালাতেন। এই প্রকল্প এবং কোম্পানির সদস্য হলে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখাতেন। এভাবে তিন হাজার থেকে পনের হাজার টাকার বিনিময়ে সদস্য বানাতেন। এই সকল সদস্যদেরকে শাখা প্রধান, জোন প্রধান, হাই কমান্ড, পরিচালক ইত্যাদি পদ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। 

তিনি আরও বলেন, দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার প্রতারণার স্বীকার ব্যক্তিরা নুরুল হকের নিকট লভ্যাংশের বা মূল টাকা ফেরত চাইলে তিনি তাদের পিতলের ডিম, পিতলের দরজা ইত্যাদি বানিয়ে আনতে বলেন। তারপর তিনি তার আধ্যাত্মিক শক্তির দোহাই দিয়ে মন্ত্র পড়ে তাতে ফু ও হাত দিয়ে ছুঁয়ে দিতেন। এরপর তা বাসায় রেখে প্রতিনিয়ত মোমবাতি প্রজ্বলন করে গোলাপ জল দেওয়ার পরামর্শ দিতেন। এভাবেই তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার অভিযোগের তথ্য পাওয়া যায়। তাকে তুরাগ থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম