এলএসডি মাদক উদ্ধার, তিন শিক্ষার্থীর রিমান্ড আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ২২:০০আপডেট : ২৭ মে ২০২১, ২২:০০

রাজধানীর একটি বাসা থেকে এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) নামক মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেফতার তিন ছাত্রের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপল ও তূর্য এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব।

বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামিকে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড শুনানির জন্য আদালত আগামী রবিবার দিন ধার্য করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (২৬ মে) রাতে রাজধানীর একটি বাসা থেকে থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার বলেন, ‘এই মাদক (এলএসডি) নেদারল্যান্ড থেকে দেশে আনা হয়। দেশে এই মাদক জব্দের ঘটনা এটাই প্রথম। ফেসবুকের দুটি পেজে এই মাদকের ব্যবসা পরিচালনা করা হতো। এর গ্রাহক বেশিরভাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’ মাদকটি উচ্চবিত্তদের জন্য বলেও উল্লেখ করে তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঢাবি শিক্ষার্থী হাফিজুর রহমানের আত্মহত্যার ঘটনা তদন্তাধীন রয়েছে। আমরা খতিয়ে দেখছি। এই মাদকের কারণেই ঘটনাটি ঘটেছে কিনা তদন্ত করে দেখছি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে।’

আরও পড়ুন: ঢাবি ছাত্র হাফিজুরের মৃত্যু তদন্তে নতুন মাদকের সন্ধান, তিন বন্ধু গ্রেফতার

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের