কক্সবাজারে ঘোড়ার আবাসন-চিকিৎসা নিশ্চিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ২০:২৪আপডেট : ৩১ মে ২০২১, ২০:২৪

কক্সবাজারে বিদ্যমান ঘোড়া, ঘোড়ার মালিকদের তালিকা প্রস্তুত করে জীবিত ঘোড়াগুলোর খাদ্য ও আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং অসুস্থ ঘোড়াদের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি, কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজারের পুলিশ সুপার, কক্সবাজার পৌরসভার মেয়র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পরিবেশ অধিদফতরের উপপরিচালক ও কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৩১ মে) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) এবং পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে নোটিশটি প্রেরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ কবীর।

নোটিশে বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার নগরীর তার অপরূপ সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন লক্ষাধিক পর্যটক এ নগরীতে ভিড় জমান। দেশ-বিদেশ থেকে আগত এসব পর্যটকরা বিনোদনের অংশ হিসেবে সেখানে ঘোড়ায় চড়েন। বিনোদনে অংশ হিসেবে সেখানে প্রায় দুই শতাধিক ঘোড়া ব্যবহার করা হয়।

‘বৈশ্বিক মহামারির সংকটকালীন সময়ে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় কক্সবাজারে বছরব্যাপী আর্থিক জোগানের উৎস ঘোড়াগুলো খাদ্যের অভাবে মারা যাচ্ছে। সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে- ‘খাবারের অভাবে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছে ঘোড়াগুলো। গত এক মাসে খাদ্যের অভাবে ২১টি ঘোড়ার মৃত্যু ঘটেছে এবং গত বছরের প্রথম দফায় লকডাউনের সময়ে খাদ্য সংকটে ৪০টির বেশি ঘোড়ার মৃত্যু হয়েছে। ঘোড়ার মালিক ও তত্ত্বাবধায়কেরা ঘোড়ার খাদ্য জোগান দিতে না পেরে ঘোড়াগুলো রাস্তায় ছেড়ে দিচ্ছেন।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘দেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনও প্রাণিকে প্রয়োজনীয় খাদ্য না দেওয়া এবং অসুস্থ অবস্থায় লোকালয়ে মুক্ত করে দেওয়া প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ হিসেবে গণ্য হবে এবং তা দণ্ডনীয় অপরাধ। তাই কক্সবাজারে থাকা ঘোড়া, ঘোড়ার মালিক ও তত্ত্বাবধায়কদের তালিকা করে ঘোড়াগুলোর জন্য নিরাপদ আবাসন ও খাদ্য নিশ্চিত করা এবং চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

তাই নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি