ভার্চুয়াল নিম্ন আদালতে সব মামলার কার্যক্রম চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ১৮:২৮আপডেট : ০১ জুন ২০২১, ১৮:২৮

ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সব ধরনের মামলার আপিল, রিভিশন শুনানি ও নিষ্পত্তি এবং দেওয়ানি মামলার যুক্তিতর্ক শুনানিসহ রায় দেওয়া যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (১ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলো ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এতদ্বসংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক ভার্চুয়াল উপস্থিতিতে সকল প্রকার দেওয়ানি ও ফৌজদারি আপিল, রিভিশন মামলা শুনানি করে নিষ্পত্তি করবেন এবং পক্ষদের উপস্থিতি বা সাক্ষ্যগ্রহণের আবশ্যকতা নেই— এরূপ দেওয়ানি আপিল, রিভিশন, রিভিউ এবং দেওয়ানি মোকদ্দমা ও বিবিধ মামলা নিষ্পত্তি করবেন।’

‘ইতোমধ্যে যে সব দেওয়ানি মোকদ্দমায় যুক্তিতর্ক শুনানি বা রায় প্রচারের জন্য ধার্য তারিখ অতিক্রান্ত হয়েছে, সে সব মোকদ্দমা ও বিবিধ মামলাযর পুনরায় তারিখ ধার্যক্রমে দ্রুত নিষ্পত্তি করবেন।’

‘সংশ্লিষ্ট আদালত বা ট্রাইব্যুনাল পুনর্ধার্যকৃত তারিখ সংবলিত মামলাগুলোর তালিকার কপি আদালতের নোটিশ বোর্ডে এবং জেলা আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন’ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে সারা দেশে সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে স্বাস্থ্যবিধি মেনে বিচারপ্রার্থী ও আইনজীবীদের পেশা বাঁচাতে আদালত খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন অধিকাংশ আইনজীবী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম