বাঁশখালীতে শ্রমিক হতাহত: আদালতের আদেশ অবমাননার নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ২০:১৩আপডেট : ০১ জুন ২০২১, ২০:১৩

বাঁশখালী কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক হতাহতের ঘটনায় আদালতের আদেশ অবমাননার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার নোটিশ প্রদান করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে আদালত অবমাননার এ নোটিশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির আইনজীবী সাঈদ আহমেদ কবীর নোটিশ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়েছে, বাঁশখালী সদর উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা, পূর্ব বারাঘোনা ও পশ্চিম বারাঘোনা গ্রামে বাংলাদেশী শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ও চীনা প্রতিষ্ঠান সেপকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেড (উদ্যোক্তা) এর যৌথ মালিকানায় এসএস পাওয়ার প্ল্যান্টর নামে নির্মিতব্য ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রে বিভিন্ন সময়ে গুলি ও হতাহতের ঘটনা ঘটে।

পরে ওই ঘটনার প্রতিকার চেয়ে মানবাধিকার সংগঠন বেলা, এএলআরডি, ব্লাস্ট, নিজেরা করি, সেফটি এ্যান্ড রাইটস সোসাইটি ও আইন ও শালিস কেন্দ্র (আসক) হাইকোর্টে দুটি পৃথক জনস্বার্থমূলক মামলা দায়ের করে। মামলা দুটিতে পুলিশের গুলি বর্ষণের ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্তে কমিটি গঠন ও এ ঘটনার প্রেক্ষিতে গঠিত জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তদন্ত কমিটির রিপোর্ট, শ্রমিক নিরাপত্তা, সুরক্ষা ও চিকিৎসা বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের রিপোর্ট এবং আহত ও নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ চাওয়া হয়।

‘গাড়িতে আগুন ধরিয়ে পুলিশ আমাদের গুলি করে’

‘মামলার প্রাথমিক শুনানি শেষে গত ৪ মে হাইকোর্টের একটি বেঞ্চ অন্যান্য অন্তর্বর্তীকালীন আদেশের সঙ্গে সঙ্গে কর্মরত শ্রমিক ও মৃত এবং আহতসহ শ্রমিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনও শ্রমিক বা উল্লেখিত এলাকার কোনও জনসাধারণকে যেন হয়রানি না করা হয় তা নিশ্চিত করতে বিবাদীগণকে নির্দেশ প্রদান করেন।’

‘অথচ আদালতের সুষ্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও একজন এলাকাবাসী ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে গত ২৭ মে এস আলম গ্রুপের পক্ষে চিফ কো-অর্ডিনেটর কর্তৃক থানায় মিথ্যা মামলা দায়ের করে হয়রারি করছে, যা স্পষ্টত আদালতের নির্দেশ অবমাননার শামিল।’

তাই উক্ত নোটিশে গত ২৭ মে বাঁশখালী থানায় এস আলম গ্রুপের চিফ কো-অর্ডিনেটর কর্তৃক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে আদালতের নির্দেশ যথাযথ প্রতিপালনের স্বার্থে পুনরায় শ্রমিক ও এলাকাবাসীকে মামলা দায়ের করে বা অন্য কোনোভাবে হয়রানি করা হতে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

 

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান