চার দিনেও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর মোবাইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ২১:০৮আপডেট : ০২ জুন ২০২১, ২১:২৭

রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোন চার দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে মোবাইল ফোনটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিমুজ্জামান।

বুধবার (২ জুন) রাতে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পরিকল্পনা মন্ত্রীর ছিনতাই হওয়া আই ফোন উদ্ধারে সাইবার টিমের সহায়তা নেওয়া হচ্ছে। তবে মোবাইলটি এখনও বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রযুক্তির বিভিন্ন উপায় ব্যবহার করে মন্ত্রীর মোবাইল ফোন উদ্ধারে কাজ করে যাচ্ছি। আশা করছি দ্রুত মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।’

এদিকে বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি ও  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দাবি করেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। মোবাইল ফোনটি উদ্ধারের জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার (৩০ মে) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির সিগন্যালে জ্যামে আটকা পড়ে পরিকল্পনা মন্ত্রীকে বহনকারী গাড়ি। তখন গাড়ির গ্লাস খুলে মোবাইলে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে মোবাইল ফোনটি নিয়ে যায়। এ ঘটনার পরপরই পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

 

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম