ঘরে বসে ধর্ষণ মামলার শুনানি করতে সতর্ক থাকার পরামর্শ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১২:৩৭আপডেট : ০৩ জুন ২০২১, ১২:৩৭

করোনাকালে ঘরে বসে ভার্চুয়াল পদ্ধতিতে ধর্ষণ মামলার শুনানির বিষয়ে আইনজীবীদের সতর্ক করেছেন হাইকোর্ট। তাদের এ বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. মহী উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব পরামর্শ দেন। 

এ সময় ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের সঙ্গে সংযুক্ত ছিলেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা।

দিনের কার্যক্রমের শুরু থেকেই দেবরের সঙ্গে শারীরিক সম্পর্ক, প্রতিবেশী কর্তৃক ধর্ষণ, প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে ধর্ষণসহ বিভিন্ন মামলায় জামিন শুনানি গ্রহণ করেন এ আদালত। 

কয়েকটি মামলার শুনানি শেষে একপর্যায়ে আদালত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘যারা এ ধরনের মামলার শুনানি করছেন, তারা পুরোপুরি আইসোলেটেড (আলাদা) থাকুন। বাসার অন্যরা যেন এসব না শোনে। এসবতো বাজে মামলা। নিশ্চই বুঝতে পেরেছেন সবাই?’

তখন কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, ‘আমরা যারা বাসার বাইরে থেকে শুনানি করছি তারাও তো নিরাপদ নই।’

এ সময় আরেক আইনজীবী আদালতের পরামর্শকে সাধুবাদ জানান।

আদালত বলেন, ‘এসব এ কারণে বলছি যে, এসব একেবারেই কোর্টের ব্যাপার। পরিবারের একেকজন শুনলে কে কীভাবে নেবে…’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, ‘ঘরে বাচ্চারা শুনলে, ছেলে-মেয়েরা শুনলে, অনেকেই…’ আদালত বলেন, ‘এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ এরপর মামলার কার্যতালিকা অনুসারে অন্যান্য মামলার শুরু করেন আদালত।

প্রসঙ্গত, ধর্ষণের মামলায় সবসময়ই সতর্ক অবস্থানে সুপ্রিম কোর্ট। এরপরও গত ২৩ মে ধর্ষণের মামলায় হাইকোর্টে আগাম জামিনের ক্ষেত্রে গাইডলাইন অনুসরণ করা হচ্ছে না বলে উষ্মা প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম