বিদেশে পাঠানোর নামে নারীদের যৌন কাজে বাধ্য করতো ওরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৫:৩৯আপডেট : ০৩ জুন ২০২১, ১৫:৩৯

রাজধানীর যাত্রাবাড়ীতে মানবপাচারের অভিযোগে পাচারকারীচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান- র‌্যাব। এ সময় ভুক্তভোগী ৫ জনকে উদ্ধার করা হয়েছে। বিদেশে পাঠানোর নামে নারী ও শিশুদের যৌন পেশায় বাধ্য করতো এই চক্রের সদস্যরা।

বৃহস্পতিবার (৩ জুন) র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (২ জুন) র‌্যাব-১০ এর একটি  দল যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোডের চৌরাস্তা এলাকায় একটি অভিযান অভিযান চালিয়ে ৫ জন ভিকটিমকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো— ১. জাকির হোসেন (৩৮), ২. মো. আজিজুল (৪২) ও ৩. মো. সেলিম উদ্দিন (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ১৩০ টাকা উদ্ধার কর হয়।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার নারী ও শিশু পাচারকারীচক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ পথে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে যৌন কাজে নিয়োজিত করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
পাঁচ বছর ও ২৮ দিন বয়সী সন্তানকে পৌনে তিন লাখ টাকায় বিক্রি করলেন বাবা
মানবপাচারের অভিযোগ: বাংলাদেশি ট্রাভেল এজেন্সিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম