উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর মোবাইল, তবে ছিনতাইকারী শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ২১:৪৪আপডেট : ০৪ জুন ২০২১, ২২:৩৬

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন।

শুক্রবার (৪ জুন) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ না পেলেও তার পাশে থাকা সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্ত হওয়া ছিনতাইকারী বিজয় সরণি সিগন্যাল এলাকায় ফুল বিক্রি করতো এবং সিগন্যালে পড়া গাড়িগুলো মুছে দিতো।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই বিজয় সরণি এলাকা থেকে লাপাত্তা হয়ে যায় এই ছিনতাইকারী। সে একজন মাদকসেবী। বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দ্রুত তাকে গ্রেফতার করতে মাঠে রয়েছে পুলিশ সদস্যরা। তার নাম ও ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। সে রাস্তার পাশে স্থাপিত উড়োজাহাজ ভাস্কর্যের নিচে ঘুমাতো।

এর আগে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে কাজ করছি।

এর আগে গত রবিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণি সিগন্যালের জ্যামে আটকা পড়ে পরিকল্পনা মন্ত্রীর গাড়িটি। এ সময় তিনি গাড়ির গ্লাস খুলে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

 

/আরটি/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম