টিকটকসহ বিতর্কিত অ্যাপগুলো নিষিদ্ধ করার সময় এসেছে : র‌্যাব প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ১৬:১৬আপডেট : ০৫ জুন ২০২১, ১৮:৪৯

টিকটক-লাইকিসহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের অপরাধীদের তালিকা করা হচ্ছে জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে।

শনিবার (৫ জুন) রাজধানী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘৮২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে। বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমও অনেকাংশে দায়ী। প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। যে কোন ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই, অপরাধ করে এখন আর কেউ পার পাচ্ছে না। এরপরও কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

কিশোর গ্যাং ও জঙ্গিবাদের মতো যে কোন অপরাধ দমানোর জন্য অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখারও আহ্বান জানান র‌্যাব প্রধান। তিনি বলেন, ‘যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধ কমে যাবে।’

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আশঙ্কাজনকভাবে কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে। বিতর্কিত অ্যাপস ব্যবহার করে নিম্ন আয়ের মেয়েদের ভারতে পাঠানো হচ্ছে যৌনকাজে। এর ফলে অপকর্মকারী টিকটক হৃদয়-অপু তৈরি হচ্ছে। অনলাইন অ্যাপে নারীদের টাকা দিয়ে খারাপ কাজে নিয়োগ করা হচ্ছে। টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে। অভিভাবকদের সন্তানের দিকে আরো নজর দিতে হবে, সময় দিতে হবে। তরুণরা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে। এর দায় কেউ এড়াতে পারেন না।

ছায়া সংসদ প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেয় নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ এবং বিরোধী দল হিসেবে ঢাকার শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা। বিতর্কে বিজয়ী হয়েছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম