ছাত্র অধিকার পরিষদের ৩ নেতার জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ১৭:২৮আপডেট : ০৬ জুন ২০২১, ১৭:২৮

রাজধানীর শাহবাগ থানার দায়ের করা নাশকতা মামলায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

অপর আসামিরা হলেন- ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ক্রীড়া সম্পাদক আরেফিন হোসেন।

রবিবার (৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের ভার্চুয়াল আদালতে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ১৯ এপ্রিল এ মামলায় গত ২৭ এপ্রিল তাদেরকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এরপর রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মোদিবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন পুলিশ। মামলায় পুলিশের ওপর হামলা, মারধর, হত্যাচেষ্টার পাশাপাশি বিস্ফোরক আইনের অভিযোগ আনা হয়।

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের