ভারতে তরুণীকে নির্যাতন: ‘টিকটক চক্রের’ আরও ২ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৯:০৪আপডেট : ০৭ জুন ২০২১, ১৯:০৪

ভারতে নির্যাতনের শিকার তরুণীকে পাচারে জড়িত ‘টিকটক চক্রের’ আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতার ওই দুই যুবক সংঘববদ্ধ আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য, যারা মোবাইল অ্যাপ টিকটকের ভিডিও বানানোর ফাঁদে ফেলে নারী পাচার করে।

সোমবার (৭ জুন) দুপুরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আমিরুল ইসলাম (৩২) ও আবদুস সালাম মোল্লা (৩৬)। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পাচার হওয়ার পর ৭৭ দিনের নির্যাতন ও বন্দীদশা থেকে সম্প্রতি পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছিলেন ওই তরুণী। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়ে। তারা হলেন- রিফাদুল ইসলাম হৃদয়, আনিস, আবদুল কাদের, মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন, হারুন, বকুল ওরফে ছোট খোকন, সবুজ, রুবেল ওরফে রাহুল, সোনিয়া, আকিল ও ডালিম।

গত ১ জুন মামলাটি দায়ের করা হলে সেদিন রাতেই সাতক্ষীরা থেকে ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন ও আবদুল কাদের।

আরো পড়ুন-
‘টিকটক হ্যাংআউটে’ তরুণী বাছাই, ছেঁড়া কাপড়ে সীমান্ত পার

/এআরআর/ ইউএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের