চিকিৎসক সেজে করোনার জাল সনদ: গ্রেফতার ৪ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১২:৫৬আপডেট : ০৯ জুন ২০২১, ১২:৫৬

চিকিৎসক সেজে বিদেশগামীদের কাছে জাল করোনা নেগেটিভ সনদ বিক্রির অভিযোগে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেফতার চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুন) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার (৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন- মো. ইলিয়াস, দীপক চন্দ্র বৈদ্য, জাকির হোসেন এবং নুরনবী।

জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (৭ জুন) তেজগাঁও থানাধীন পুরাতন এয়ারপোর্ট রোডের ‘সিএসবিএফ হেলথ সেন্টার’ এর সামনে থেকে তাদের আটক করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম