ভার্চুয়াল আদালতে এক দিনে আরও ১২৩৫ হাজতির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৩:৫০আপডেট : ০৯ জুন ২০২১, ১৩:৫২

করোনা পরিস্থিতিতে সারাদেশের অধস্তন আদালতে এক দিনে দুই হাজার ৬৩৮টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিস্পত্তি করে আরও এক হাজার ২৩৫ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে মোট ৩৮ কার্যদিবসে এক লাখ ১৭ হাজার ৬৯১টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৬০ হাজার ৪৮৯ জন হাজতি জামিনপ্রাপ্ত হলেন।

বুধবার (৯ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি চলছে। গত ৯ জুন সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে দুই হাজার ৬৩৮টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং এক হাজার ২৩৫ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।

সবমিলিয়ে ৩৮ কার্যদিবসে এক লাখ ১৭ হাজার ৬৯১টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৬০ হাজার ৪৮৯ জন হাজতি কারামুক্ত হয়েছেন। জামিনপ্রাপ্তদের মধ্যে ৯৭৪টি শিশুও রয়েছে।

এর আগে দেশে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি ফৌজদারি মামলায় জামিনের দরখাস্ত নিস্পত্তি হয় এবং ৭২ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির (শিশুসহ) জামিন মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। এরপর থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে অধস্তন আদালতে জামিনের শুনানি হয়ে আসছে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের