প্রতারণা করে টাকা আত্মসাতের মামলায় মশিউর ৬ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৯:১৬আপডেট : ০৯ জুন ২০২১, ১৯:১৬

ব্যবসায়ীদের ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কাফরুল থানার পৃথক দুই মামলায় মশিউর রহমান খান ওরফে বাবু নামের এক আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামি মশিউর রহমানকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করেন। এসময় দুই মামলায় সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়। রিমান্ড বাতিল চেয়ে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১ জুন রাজধানীর মহাখালী এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মশিউর রহমান খানকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, মশিউর রহমান সংঘবদ্ধ অপরাধী চক্রের অন্যতম হোতা। দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আসামি মশিউর রহমানের বাড়ি গোপালগঞ্জে। গুগলসহ অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে মশিউর রহমানের সহযোগীরা। পরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, লবণসহ বিবিধ পণ্য সরবরাহকারীদের সঙ্গে তার সহযোগীরা যোগাযোগ করেন।

তাদের অপরাধমূলক কর্মকাণ্ড ধরতে পারেন না ভুক্তভোগী ব্যবসায়ীরা।অপরাধীরা যেকোনো পণ্য কেনার পর তার ১০-৩০ শতাংশ মূল্য পরিশোধ করতেন। বাকি ৭০ শতাংশ মূল্য চেকের মাধ্যমে পরিশোধ করতেন।পরে ব্যবসায়ীরা ব্যাংকে গিয়ে জানতে পারেন, মশিউর রহমান যে চেক দিয়েছেন, তার পর্যাপ্ত অর্থ থাকে না ওই চেকে। এরপর দিনের পর দিন টাকা না দিয়ে নানাভাবে প্রতারিত করেন মশিউর।এই ঘটনায় গত ৪ জুন ভুক্তভোগী ব্যবসায়ী রুস্তম আলী ও গত ২ জুন আযম আলী বাদি হয়ে কাফরুল থানায় মশিউরসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেন।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক