সিরিজ বোমা হামলা: জেএমবি নেতা সালাহ উদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৯:৩৮আপডেট : ০৯ জুন ২০২১, ১৯:৩৮

২০০৫ সালে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সালাহ উদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট।

তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে বুধবার (৯ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদালতে আসামির আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. মঈনুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে সারা দেশে আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। ওই ঘটনায় সারা দেশে পৃথক পৃথক মামলা হয়। এর মধ্যে হবিগঞ্জ জেলা সদরে সোনালী ব্যাংকের সামনে বোমা বিস্ফোরনের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ বেশ কয়েকজনকে আসামি করে ২০০৮ সালের ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

তবে অভিযোগপত্র দেওয়ার আগেই ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় শায়খ আবদুর রহমান ও ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। এরপর সালাহ উদ্দিনসহ ৭ আসামির বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে অভিযোগ গঠন করা হয়। বর্তমানে মামলাটি একই আদালতে বিচারাধীন রয়েছে।

এ অবস্থায় হবিগঞ্জের মামলায় বিচারিক আদালতে জামিন আবেদন করা হলে গত ২৪ জানুয়ারি তা খারিজ করে দেওয়া হয়। এরপর আসামি সালাহ উদ্দিন জামিন চেয়ে হাইকোর্টে জামিনের আবেদন জানায়।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী