নারিকেলের ভেতরে হেরোইন পাচার, মা-মেয়ে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ২০:৫৯আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৫৯

রাজধানীর যাত্রাবাড়ীতে নারিকেলের ভিতরে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে গ্রেফতার করেছে র‌্যাব ১০। বুধবার (৯ জুন) সন্ধ্যায় র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব সদস্যরা  রাজধানী ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান চালিয়ে নারিকেলের ভিতরে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় ২ নারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুই নারী হলো আসমা (৪০) ও  সাফিয়া খাতুন (৭০)।

 এসময় তাদের নিকট থেকে মাদক ১টি মোবাইল ফোন ও নগদ ৪৭৫ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত নারীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম