চুলার ভাত ছুড়ে দেওয়া হলো গৃহকর্মীর শরীরে, গৃহকর্ত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ২১:৪৩আপডেট : ১১ জুন ২০২১, ২১:৪৩

রাজধানীর উত্তরায় এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। শুক্রবার (১১ জুন) বিকালে নির্যাতনের শিকার গৃহকর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে।

নির্যাতিত গৃহকর্মী (১৮) সিলেটের রূপনগর এলাকার মেয়ে। তিনি উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের একটি বাসায় গেল এক বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন রায়হান উদ্ধার করে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করিয়েছেন।

মেয়েটির বরাত দিয়ে ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানিয়েছেন, মেয়েটিকে উত্তরার পুলিশ আমাদের এখানে ভর্তি করিয়েছে। মেয়েটি জানিয়েছেন, গত বুধবার সেখানে গৃহকর্ত্রীর মেয়ে এক সন্তানের জননী। তিনি ওই গৃহকর্মীর কাছে খাবার চেয়েছিলেন। তখন মেয়েটি (গৃহকর্মী) ‘ভাত এখনো হয়নি, চুলায়’ বলে জানালে তিনি (গৃহকর্ত্রী) ক্ষিপ্ত হয়ে গরম মারসহ ভাত তার শরীরে ঢেলে দেন। এতে তার শরীর দগ্ধ হয়েছে।

তিনি আরো জানান, মেয়েটিকে নির্যাতনের খবর জানতে পেরে হেল্পলাইন ৯৯৯-এ ফোন করেন এক প্রতিবেশী। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকালে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, তার শরীরের ৫ শতাংশ শতাংশ দগ্ধ হয়েছে। এখন প্রতিদিন তার শরীরে ড্রেসিং করাতে হবে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটককৃত গৃহকর্ত্রীর পরিচয় সম্পর্কে তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

/এআইবি/আরটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম