মোহাম্মদপুরে ইয়াবা ‘কেনা-বেচার’ সময় গ্রেফতার তিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ০০:২০আপডেট : ১৩ জুন ২০২১, ০০:২০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার সময় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (উত্তর)। সংস্থাটি বলছে, গ্রেফতার তিনজনই মাদক ব্যবসায়ী। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে মিরপুর বধ্যভূমি এলাকার দুই নম্বর গেটের সামনে থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পিয়ারা বেগম (৫০), লুৎফর রহমান (৪২) ও মো. রাসেল (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর বিভাগ মোহাম্মদপুর সার্কেলের পরিদর্শক সাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, পিয়ারা বেগম মোহাম্মদপুর বধ্যভূমি এলাকার ইয়াবার ডিলার। তার কাছ থেকেই ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তারা পাইকারী ক্রেতা। তারা মূলত ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী