ভার্চুয়াল আদালতের মাধ্যমে আরও ১৫০১ হাজতির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১১:৪০আপডেট : ১৪ জুন ২০২১, ১১:৪০

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে সারাদেশের অধস্তন আদালতে একদিনে ৩ হাজার ২৮০টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে এক হাজার ৫০১ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে মোট ৪১ কার্যদিবসে এক লাখ ২৬ হাজার ৩৪৫টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে ৬৪ হাজার ৫৭৬ জন হাজতি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।

সোমবার (১৪ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি চলছে। গত ১৩ জুন সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ২৮০টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং এক হাজার ৫০১ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

সবমিলিয়ে ৪১ কার্যদিবসে এক লাখ ২৬ হাজার ৩৪৫টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৬৪ হাজার ৫৭৬ জন হাজতি কারামুক্ত হয়েছেন। জামিনপ্রাপ্তদের মধ্যে এক হাজার ৪৮ জন শিশুও রয়েছে।

এর আগে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট একলাখ ৪৭ হাজার ৩৩৯টি ফৌজদারি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৭২ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির (শিশুসহ) জামিন মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। এরপর থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে অধস্তন আদালতে জামিনের শুনানি হয়ে আসছে।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম