আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন শাহপরান থানার ওসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৬:১৩আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:১৩

আদালতের আদেশ অমান্য করার ঘটনায় ব্যাখ্যা দিতে এসে সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। পরে আদালত তাকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

সোমবার (১৪ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

এর আগে ২০১৮ সালে ডাকাতির মামলায় মোহাম্মদ ইউসুফ নামে এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। সে আবেদনের শুনানি নিয়ে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে সিলেটের শাহপরান থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরবর্তী সময়ে ওসিকে হাইকোর্টের আদেশের বিষয়টি অবহিত করা হলে তিনি একদিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমানকে জানাবেন বলে আশ্বাস দেন। কিন্তু এরপর থেকে ফোন এবং ই-মেইল করেও জবাব না পাওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় আদালত এ বিষয়ে শুনানি নিয়ে ওসিকে তলব করে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম