নারীপাচার চক্রের আকবর রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ২২:০৯আপডেট : ১৫ জুন ২০২১, ২২:০৯

ভারতে তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার জেরে বাংলাদেশে নারীপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্নোগ্রাফি আইনের মামলায় আসামি আকবর আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লিভানা খায়ের জেসির আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ৮ জুন (মঙ্গলবার) সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ধাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে ৫৫ বছর বয়সী আকবর আলীকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করলে চারদিনে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সেই রিমান্ড শেষ হলে আজ মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড শেষ হলেও ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতে চার-পাঁচজন তরুণ-তরুণী মিলে এক বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে পৈশাচিক শারীরিক ও যৌন নির্যাতন করে। সেই ঘটনার ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভাইরাল হয়। জানা যায়, এ ঘটনায় জড়িতরা সবাই বাংলাদেশি।

পাচার হওয়ার পর ৭৭ দিনের নির্যাতন ও বন্দিদশা থেকে সম্প্রতি পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন এক তরুণী। মানবপাচার ও পর্নোগ্রাফি আইনের ওই মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক