সংসদ সচিবালয়ের কোয়ার্টারে মরদেহ উদ্ধার: ‘প্রতারক’ স্বামী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ০৮:৩২আপডেট : ১৬ জুন ২০২১, ০৯:১১

জাতীয় সংসদ সচিবালয়ের কোয়ার্টারে মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত ওই নারীর স্বামী মো. মিল্লাত মামুনকে (২৭) গ্রেফতার করেছেন র‌্যাব-২ এর সদস্যরা। র‌্যাব বলছে, প্রতারণা করে ধর্মান্তরিত করে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান (২৭) নামের ওই নারীকে বিয়ে করেছিলেন কথিত পুলিশ কর্মকর্তা মামুন।

মঙ্গলবার (১৫ জুন) রাতে র‌্যাবের লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারের পর মিল্লাত মামুন র‌্যাবের কাছে স্বীকার করেছেন, নিহত নিবেদিতা রোয়াজার কাছে নিজেকে বিসিএস ক্যাডার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রথমে প্রেম করেছেন। পরে তাকে ধর্মান্তরিত করে বিয়ে করে সংসদ সচিবালয় কোয়ার্টারে ভাড়া থাকা শুরু করেন। সবকিছু জানতে পেরে এবং মিল্লাতের নির্যাতন সহ্য না করতে পেরে গত ১২ জুন আত্মহত্যা করেন নিবেদিতা।

এর আগে গত ১২ জুন শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পরদিন নিহতে বাবা রত্ন কান্তি রোয়াজা শেরেবাংলা নগর থানায় ওই নারীর স্বামী মো. মিল্লাত মামুনকে (২৭) আসামি কররে একটি আত্মহত্যার প্ররোচণার মামলা দায়ের করেন।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব-২ এ বিষয়ে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী দারুস সালাম থানার কল্যাণপুর খাজা সুপার মার্কেট এর শাহ ফতেহ্ আলী পরিবহনের টিকেট কাউন্টার থেকে মো. মিল্লাত মামুনকে গ্রেফতার করে র‌্যাব-২।

তিনি বলেন, গ্রেফতারকৃত মো. মিল্লাত মামুন ২০১৯ সালে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহানকে (২৭) প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করে বিয়ে করেন। বিয়ের পর থেকে নুসরাতকে নানাভাবে শারীরিক ও মানসিক আঘাত এবং নির্যাতন করতেন। ওই নারী নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত ১২ জুন আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে।

মিল্লাত মামুনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম