নিখোঁজ আবু ত্ব-হাসহ ৪ জনের সন্ধান চেয়েছে আসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২১:১২ আপডেট : ১৭ জুন ২০২১, ২১:১২

ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং গাড়ি চালকসহ অপর দুই সঙ্গীর সন্ধান চেয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

আইন ও সালিশ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার গাড়িচালকসহ অপর দুই সঙ্গী প্রায় ৯ দিন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে চিঠি লিখেছেন নিখোঁজ হওয়া আবু ত্ব-হার স্ত্রী সাবিকুন্নাহার। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। অনতিবিলম্বে আবু ত্ব-হা ও তার সঙ্গীদের সন্ধান নিশ্চিত করতে হবে। তাদের নিখোঁজের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, আবু ত্ব-হার পরিবারের বক্তব্য অনুযায়ী, গত ৮ জুন (২০২১) রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে দুই সঙ্গী ও গাড়িচালকসহ আবু ত্ব-হা নিখোঁজ হন। তাদের ব্যবহৃত গাড়িটিও কোথাও পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। রাষ্ট্রীয় বাহিনীগুলো এ দায়িত্বে নিয়োজিত আছেন। গত নয়দিন ধরে আবু ত্ব-হা ও তার সঙ্গীরা নিখোঁজ রয়েছেন, অথচ তাদের সন্ধান নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।

আবু ত্ব-হাকে খুঁজে পেতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং এক্ষেত্রে কি অগ্রগতি হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করার আহবান জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র। একইসঙ্গে দ্রুততার সঙ্গে তার ও তার সঙ্গীদের সন্ধান নিশ্চিত করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং তার নিখোঁজের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

 

/জেইউ/এফএএন/
সম্পর্কিত
আবু ত্ব-হার বন্ধু সিয়ামকে চাকরি থেকে বরখাস্ত
আবু ত্ব-হার ‘আত্মগোপনের’ কথা বিশ্বাস হচ্ছে না মায়ের
আবু ত্ব-হা’কে অক্ষত অবস্থায় ফেরত দিন: খেলাফত মজলিস
সর্বশেষ খবর
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি