আবু ত্ব-হা’কে অক্ষত অবস্থায় ফেরত দিন: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ২০:৩৭আপডেট : ১৬ জুন ২০২১, ২০:৩৭

ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার ২ সফর সঙ্গী ও গাড়ীর চালকসহ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। অবিলম্বে তাদের অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বুধবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশে মানুষের জান-মাল-ইজ্জতের ন্যূনতম নিরাপত্তা নেই। কে কখন কোথা থেকে গুম হয়ে যাবে তার কোনও নিশ্চয়তা নেই। জুলুম, নির্যাতন, গুম, হত্যা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে বর্তমানে আলেম ও ইসলামি ব্যক্তিত্বদের নিশানা করা হয়েছে। তার পরিবারের ভাষ্যমতে, প্রায় ৬ দিন আগে গত বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকা আসার সময় আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার ২ সফর সঙ্গী ও গাড়ীর চালকসহ নিখোঁজ রয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও উত্তর পাওয়া যাচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ নিঁখোজ ব্যক্তিদের পরিবার-পরিজন আজ ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে তাদের ফেরার অপেক্ষা করছে। স্বজন হারানোর বেদনায় সবাই আর্তনাদ করছে। সরকার এসব গুমের ঘটনার দায় এড়াতে পারে না। দেশের নাগরিকরা গুম হয়ে যাবে আর সরকার, প্রশাসন কিছু জানবে না, কিছু করবে না তা হতে পারে না।

/সিএ/এফএএন/
সম্পর্কিত
আবু ত্ব-হার বন্ধু সিয়ামকে চাকরি থেকে বরখাস্ত
আবু ত্ব-হার ‘আত্মগোপনের’ কথা বিশ্বাস হচ্ছে না মায়ের
নিখোঁজ আবু ত্ব-হাসহ ৪ জনের সন্ধান চেয়েছে আসক
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক