পৌনে ৪ কোটি টাকা সরানোর অভিযোগে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১২:৪১আপডেট : ১৮ জুন ২০২১, ১৪:২৫

ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে ইমরান ও রিফাত নামে দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বংশাল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেন বংশল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। তিনি বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তারা রাতে সরিয়ে নিয়েছেন বলে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই ইমরান ও রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

জানা যায়, ব্যাংক শাখাটির ইন্টার্নাল অডিটে টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়টি বুঝতে পেরে তাদের দুজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বৃহস্পতিবার (১৭ জুন) রাতেই। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু আর্থিক বিষয়ে আমাদের এখতিয়ার ভুক্ত না থাকায়, আমরা অভিযোগটি দুদকে পাঠিয়েছি। এ ব্যাপারে দুদক কার্যকর ব্যবস্থা নেবে। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন ঢাকা ব্যাংকের বংশাল শাখায় ভোল্ট ইনচার্জ হিসেবে কর্মরত।’

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংকের শাখাটির ইন্টার্নাল অডিটে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়টি বুঝতে পেরে দুজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতেই। এ বিষয়ে একটি মামলা হবে। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে অভিযোগ করেছে, তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা সরানো হয়েছে ভোল্ট থেকে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে এ একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু আর্থিক বিষয়ে আমাদের এখতিয়ার ভুক্ত না থাকায়, আমরা ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগটি দুদকে পাঠিয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেবে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন ঢাকা ব্যাংকের বংশাল শাখা ভোল্ট ইনচার্জ হিসেবে কর্মরত।’

জসিম উদ্দিন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক দুই জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।’

 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম