মেডিক্যাল পরীক্ষায় চার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ভর্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৪:২৯আপডেট : ২১ জুন ২০২১, ১৪:২৯

২০২১-২২ সেশনের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ‘উপজাতি কোটায়’ ক্ষুদ্র ‘অ-উপজাতি’ চার জনের ভর্তি বাতিল করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ শিক্ষার্থীকে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ‘অ-উপজাতি’ চার শিক্ষার্থীর ভর্তির সিদ্ধান্ত কেন বাতিল হবে না, তা সাত দিনের মধ্যে হাইকোর্টকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে এসব নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২১ জুন) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শ্যাম সিনহা।

এর আগে পার্বত্য চট্টগ্রাম ব্যতীত অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৮টি আসনে চার জন ‘অ-উপজাতি’ শিক্ষার্থীর ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী শ্যাম সিনহা।

‘অ-উপজাতি’ চার শিক্ষার্থী হলেন, আরিফ রহমান, ইশরাত জাহান, নুসরাত আলম ও জাকিয়া ইয়াসমিন।

পরে ওই রিটের শুনানি নিয়ে ওয়েটিং লিস্টে থাকা পাঁচ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে চার জনকে ভর্তি করাতে নির্দেশ দিলেন আদালত।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম