নারী পাচার চক্রের প্রধান সমন্বয়ক নদীসহ সাতজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৭:২০আপডেট : ২২ জুন ২০২১, ১৭:২০

রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্নোগ্রাফি আইনের মামলায় আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রধান সমন্বয়ক নদীসহ ৭ জনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নদী ছাড়া অপর আসামিরা হলেন- মো. আল আমিন হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (২৮), আমিরুল ইসলাম (৩০), পলক মণ্ডল (২৬), মো. তরিকুল ইসলাম (২৬) ও বিনাশ শিকদার (৩৩)।

মঙ্গলবার( ২২ জুন) ঢাকা মেট্রোপলিটন বেগম মাহমুদা আক্তারের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, নদীসহ গ্রেফতার ৭ আসামি আন্তর্জাতিক নারী পাচারকারী সদস্য। তারা সংঘবদ্ধভাবে কৌশলের সঙ্গে নারীদের ভারতে নিয়ে ভাড়া অথবা বিক্রি করে জঘন্য অপরাধ সংঘটিত করছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এই মামলার সহযোগী ও পলাতক পাচারকারীদের নাম বের করা যাবে। তাদেরকে রিমান্ডে নিয়ে পাচার হওয়া আরও অনেক নারীর সন্ধান সংগ্রহ করা যাবে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদনে করেন। এরপর বিচারক উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (২১ জুন) বিকেলে হাতিরঝিল থানার একটি টিম নড়াইল ও যশোর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ভারত থেকে পালিয়ে আসা এক ভুক্তভোগী তরুণীর হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের