অশ্লীল ছবি দিয়ে নারীদের নামে ফেসবুক অ্যাকাউন্ট, ২ যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৭:২৭আপডেট : ২২ জুন ২০২১, ১৭:৩৫

অশ্লীল ছবি ব্যবহার করে নারীদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ জুন) ভোরে সুজন রায় ও দীপন বিশ্বাস নামে দুই ব্যক্তিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়। বাংলা ট্রিবিউনকে এর সত্যতা নিশ্চিত করেছেন, পুলিশ সদর দফতরের ল'ফুল ইন্টারসেপশান সেলের এআইজি মীর আবু তৌহিদ।

তিনি বলেন, পুলিশ সাইবার সাপোর্ট উইমেন ফেসবুক পেইজে এক নারী অভিযোগ করেন। ওই নারীর অভিযোগ, তার নাম ব্যবহার করে এবং অশ্লীল ছবি দিয়ে ফেক আইডি তৈরি করা হয়েছে। তাকে ভয়-ভীতি দেখানো হচ্ছে, ব্ল্যাকমেইল করা হচ্ছে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সাহায্যে অভিযুক্ত ব্যক্তিদের অবস্থান মৌলভীবাজার বলে শনাক্ত করা হয়। পুলিশ সদর দফতরের নির্দেশনায় মৌলভীবাজার জেলা পুলিশের সহায়তায় অপরাধীদের গ্রেফতার করা হয়।

এআইজি মীর আবু তৌহিদ আরও বলেন, গ্রেফতারকৃত সুজন রায়কে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন নারীদের ছবি এডিট করে এবং প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া ফেসবুক আইডি সন্ধান পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে নারীদের ছবি সংগ্রহ করে তা আপত্তিকর ভাবে এডিট করে ফেসবুক আইডি তৈরি করে ব্ল্যাকমেইল করে আসছিল।

গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের হয়েছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী